হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : রোববার (১০ ফেব্রুয়ারি ) গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিউট (বারি) এ দুইদিনব্যাপী “ বারি প্রযুক্তি প্রদশনী-২০১৯” এর উদ্বোধন হলো ।
প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক এমপি ।
প্রদর্শণী পরিদর্শন শেষে ইনষ্টিউট এর কাজী বদরুদ্দোজা মিলনায়তনে বক্তব্যদান অনুষ্ঠান পর্ব অনুষ্ঠিত হয় । বারি মসজিদের ইমাম হাফেজ মাওলানা জহিরুল ইসলামের কন্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।
উদ্বোধনী পর্বের এ আয়োজনে অতিথিদের বক্তব্যের পূর্বে ইনষ্টিউটের গবেষণা কার্যক্রম, সাফল্য, উদ্ভাবিত প্রযুক্তি ও ভবিষ্যত কর্মপরিকল্পনার উপর ভিাডও উপস্থাপনা করেন পরিচালক ( তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. লুৎফুর রহমান । স্বাগত বক্তব্য দেন ড. মদন গোপাল সাহা, পরিচালক ( সেবা ও সরবরাহ ), বারি ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেন, কৃষিকে আধুনিকীকরণ ও যান্ত্রীকরণে সরকার কাজ করে যাচ্ছে । কৃষিকে সরকার যথেষ্ঠ গুরুত্ব দিয়েছে । ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ গড়তে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ কৃষিবিদ আব্দূল মান্নান , কৃষি সচিব মো. নাসিরুজ্জামান ।
কৃষি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ৯৪ বছর বয়সী সাইন্টিস্ট ড. কাজী এম বদরুদ্দোজা উপস্থিত থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিউট (বারি)র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ । অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মশিউর রহমান ও ফারহানা নাসরিন ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃষিপ্রযুক্তি হাতবই – ২০১৯ এর মোড়ক উন্মোচন করেন ।
ধন্যবাদ বক্তব্য দেন ইনষ্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব ।
অনুষ্ঠানে ইনষ্টিটিউটের বোর্ড অব ম্যানেজমেন্ট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, কৃষি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের সাইন্টিস্ট, কৃষক প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন । উল্লেখ্য , এ ইনষ্টিটিউটের অধীনে টমেটো,ভুট্রা, আদা, কচু, আলু, সীম, সরিষাসহ ২০৮টি ফসলের উচ্চ ফলনশীল জাত, ৫০৫টি প্রযুক্তিসহ ১০৩৬টির বেশী প্রযুক্তি উদ্ভাবন করে । যা প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে ।
সোমবার ( ১১ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে এ প্রদর্শনী ।
ইনষ্টিটিউটের প্রটোকল অফিসার মাহবুবা আফরোজ চৌধুরী জানান , শেষদিন এ প্রদর্শনী মেলা সর্ব সাধারনের জন্য থাকবে উন্মুক্ত ।