শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় নতুন করিডোর দখল ইসরায়েলি বাহিনীর, খান ইউনিস খালির নির্দেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

দক্ষিণ গাজায় একটি নতুন করিডোর দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। কৌশলগত এই পদক্ষেপকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের একটি বৃহত্তর অংশ দখলের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। শনিবার (১২ এপ্রিল) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে এই ঘোষণা দেন। খবর এএফপির।

একই সঙ্গে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস ও এর পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার বাসিন্দাকে অবিলম্বে সরে যাওয়ার জন্য নির্দেশনা জারি করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকা থেকে আজ সকালে গোলাবর্ষণ করা হয়েছে এবং এর প্রতিক্রিয়ায় একটি পরিকল্পিত বড় ধরনের হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গাজাবাসীদের উদ্দেশে দেওয়া বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) এখন ‘মোরাগ করিডোরের’ দখল সম্পন্ন করেছে।এর ফলে মিশরের সীমান্ত বরাবর ফিলাডেলফি রুট থেকে মোরাগ পর্যন্ত পুরো এলাকা ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলের অংশে পরিণত হয়েছে।

এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি যুদ্ধবিরতির চুক্তির দিকে ‘বাস্তব অগ্রগতির’ আশা করছে হামাস। হামাসের শীর্ষ নেতারা শনিবার কায়রোতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসবেন বলে জানান তিনি।

তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে ভিন্ন সুর শোনা গেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘খুব শিগগিরই, আইডিএফের অভিযান গাজার অধিকাংশ এলাকায় আরও তীব্র ও বিস্তৃত হবে। আপনাদেরকে যুদ্ধক্ষেত্রগুলো থেকে সরে যেতে হবে।’

কাটজ আরও বলেন, ‘উত্তর গাজাতেও — বেইত হানুন ও অন্যান্য এলাকায় — বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এলাকা খালি করে নিরাপত্তা অঞ্চল সম্প্রসারিত করা হচ্ছে। নেটজারিম করিডোরেও তা বাস্তবায়ন হচ্ছে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD