শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের হত্যা তদন্তের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেছেন, রবিবার গাজায় সাহায্য চাইতে গিয়ে ফিলিস্তিনিদের নিহত ও আহত হওয়ার খবরে আমি মর্মাহত। আমি এ ঘটনার তাৎক্ষণিক ও স্বাধীন তদন্তের আহ্বান জানাচ্ছি এবং দোষীদের জবাবদিহি করার আহ্বান জানাচ্ছি।

এর আগে গাজায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে ক্ষুধার্ত ও অনাহারি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এলোপাতাড়ি গুলির ঘটনায় প্রায় ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ২০০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মিডল ইস্ট মনিটর এর উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ খবর জানায়।

রবিবার ভোরে দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ত্রাণ সহায়তা গ্রহণের জন্য জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনির ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে এই হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজার তথাকথিত ত্রাণ কেন্দ্রগুলো ইসরায়েলি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গণহত্যা চালাতে ইসরায়েলি বাহিনী ত্রাণ বিতরণের নামে নতুন কৌশল কাজে লাগাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস বলছে প্রত্যক্ষদর্শীরা জানান, খাদ্য সংগ্রহের জন্য আসা মানুষের ওপর প্রায় ১,০০০ গজ দূর থেকে হামলা চালানো হয়। হামলার স্থলটি ছিল একটি সহায়তা বিতরণ কেন্দ্রের আশেপাশে, যা একটি ইসরায়েল-সমর্থিত সংস্থা পরিচালনা করে।

গাজার বাসিন্দা আমর আবু তাইবা বলেন, চারদিক থেকে গুলি চালানো হচ্ছিল—নৌযান, ট্যাঙ্ক এবং ড্রোন থেকে। তিনি জানান, কমপক্ষে ১০টি মৃতদেহ তিনি নিজে দেখেছেন, যাদের শরীরে গুলির চিহ্ন ছিল। এছাড়াও বহু নারীসহ আহতদের দেখতে পান তিনি। আমর আবু তাইবা বলেন, দৃশ্যটা খুবই ভয়াবহ ছিল। মানুষ গাড়ির মতো ব্যবহারযোগ্য গাড়ি ও হাতগাড়ি দিয়ে মৃত ও আহতদের মাঠের একটি অস্থায়ী হাসপাতালে নিয়ে যাচ্ছিল।

তবে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা ঘটনাস্থলে বা তার আশেপাশে কোনো বেসামরিক নাগরিকের ওপর গুলি চালায়নি। প্রাথমিক তদন্তে তাদের পক্ষ থেকে এরকম কোনো আক্রমণের প্রমাণ মেলেনি বলে জানানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD