শিরোনাম :
‘প্রযুক্তি উদ্ভাবনেই অর্থনৈতিক সার্বভৌমত্ব’, ওসাকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রামাণ্যচিত্রের অসঙ্গতি নিয়ে দুঃখ প্রকাশ : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর গণতন্ত্রের সংগ্রামের দলিল হবে: প্রধানমন্ত্রী মানবপাচার মোকাবিলায় সমন্বিত তথ্য বিনিময়ে বাংলাদেশ-আইওএমের জোর বাগেরহাটে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ: নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যানসহ ৬ নেতা গ্রেপ্তার বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রীর কাছে জেলা বিএনপির আবেদন হালাল মাংস ও কৃষিপণ্য বাণিজ্য বাড়াতে ঢাকা-কুয়ালালামপুরের নতুন উদ্যোগ দুই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ওসাকায় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আশাবাদ

গাজায় ঈদের দ্বিতীয় দিন ইসরায়েলি হামলায় ৭৫ ফিলিস্তিনি হত

জিবিসি নিউজডেস্ক, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: রবিবার, ৮ জুন, ২০২৫
ঈদের দ্বিতীয় দিনে গাজায় ৭৫ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল। ছবি: আল-জাজিরা

গাজায় ঈদুল আজহার দ্বিতীয় দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি নাগরিকের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে।

শহরের একটি আবাসিক ভবনে বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। ছিটমহলের নাগরিক প্রতিরক্ষা বিভাগ এটিকে ‘পূর্ণাঙ্গ গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির সাবরা এলাকায় এক বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল বলেন, শনিবার গাজা শহরের সাবরা এলাকার একটি বাড়িতে বোমা হামলার আগে ইসরায়েলি বাহিনী কোনও সতর্কবার্তা দেয়নি। এতে সেখানে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে।

তিনি বলেন, আরও ৮৫ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে থাকা শরণার্থী হামেদ কেহিল বলেন, আমরা রাতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ চিৎকার, আর পাথরের আঘাতে ঘুম থেকে উঠে পড়ি। চোখের সামনে দেখতে পাই ধ্বংসযজ্ঞ। ঈদুল আজহার দ্বিতীয় দিনে এমন হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এটাই আমাদের জীবনের ঘটনা। আমরা বাচ্চাদের ঈদে আনন্দ বা সাজসজ্জার পরিবর্তে জেগে উঠি ধ্বংসস্তূপের নিচ থেকে নারী ও শিশুদের মরদেহ বহন করার জন্য।

এদিকে গাজার দক্ষিণে অবরুদ্ধ খান ইউনিসে আল-আমাল হাসপাতাল এখন ‘পৌঁছানোর অযোগ্য’ বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট। তারা বলছে, ইসরায়েলি বাহিনী আশপাশের এলাকাকে ‘ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণা করে সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD