শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গাছের পাতা ছেঁড়ায় বাংলাদেশিকে লক্ষাধিক টাকা জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ মার্চ, ২০১৮

বাংলাদেশে গাছের পাতা ছেঁড়ার অপরাধে বা পথ-ঘাটে থু থু ফেলার অপরাধে কারও কখনও জরিমানা হয়েছে তার নজির নেই। তবে উন্নত দেশগুলোতে চলতে হলে এসব বদভ্যাস ত্যাগ করতে হয়। না হয় তা দূর করতে বাধ্য করা হয়।

গাছের পাতা ছেঁড়া যে এত বড় অপরাধ তা আগে ভাবতেও পারেননি এক বাংলাদেশি! সিঙ্গাপুরে এমন অপরাধে তাকে জরিমানা দিতে হচ্ছে বাংলাদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা।

সিঙ্গাপুরের বোটানিক গার্ডেনে গাছের পাতা ছেড়ার অপরাধে এক বাংলাদেশিকে নোটিশ পাঠিয়েছে দেশটির দ্যা ন্যাশনাল পার্কস বোর্ড (এনপার্কস)। তবে এনপার্কস বলছে এই মামলায় আপিল করতে পারবেন ওই ব্যক্তি।

সিঙ্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে যে একজন বাংলাদেশিকে নোটিশ দেয়া হয়েছে গাছের পাতা ছেড়ার অপরাধে। বলা হচ্ছে, এই অপরাধে তাকে দুই হাজার সিঙ্গাপুর ডলার (১ লাখ ২৩ হাজার টাকা) জরিমানা গুনতে বাধ্য করা হবে।

তবে সিঙ্গাপুরের ব্যাক্তিগত তথ্য সুরক্ষা অাইনের কারনে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুর বোটানিক গার্ডেনে একজন ব্যক্তিকে সিজিগিয়াম মিট্রিফোলিয়াম (Syzygium myrtifolium tree) গাছ থেকে পাতা ছেড়ার অপরাধে নোটিশ পাঠানো হয়েছে। এই গাছটিকে কেলাত ওয়েল অথবা রেড লিপ ট্রিও বলা হয়।

অপরাধের জন্য বিবৃতিতে বলা হয়, আমরা যখন ওই দর্শনার্থীর সঙ্গে দেখা করে বিস্তারিত কথা বলবো তখন জরিমানার অংক নিয়েও আবার হয়তো আলোচনা করা যাবে। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির আপিল করার সুযোগও থাকবে।

সিঙ্গাপুরের পার্কস এন্ড ট্রিস এ্যক্টের অধীনে পাবলিক পার্কের গাছের পাতা কাটা, ছেঁড়া, সংগ্রহ করা বা উপড়ানোর অপরাধে সর্বোচ্চ ৫ হাজার সিঙ্গাপুর ডলার (৩ লাখ ১০ হাজার টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে।

চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, সিজিগিয়াম মিট্রিফোলিয়াম ট্রি এখন সিঙ্গাপুরের বিলুপ্তপ্রায় গাছের মধ্যে একটি। ন্যাশনাল পার্কের ফ্লোরা ও ফওনা ওয়েবেই কিছু রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD