শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

গাইবান্ধায় বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক সেমিনার

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

পরিবেশ প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এক সেমিনার আজ ৩০ জানুয়ারী বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সেমিনারে বিষয়ক ভিত্তিক কিনোট উপস্থাপন করেন গাইবান্ধা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মোস্তাফিজুল রহমান, প্রভাষক মো. শাহীন আকন্দ। এছাড়া উন্মুক্ত আলোচনা অংশ নেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবুসহ সেমিনারে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি পরিবেশ প্রকৃতি সুরক্ষায় একান্ত অপরিহার্য। শুধু আইন দিয়েই ক্রমবর্ধমান পরিবেশের বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য জনসচেতনতা একান্ত অপরিহার্য। তিনি বলেন, পরিবেশের উন্নয়নের জন্য একটি দেশে শতকরা ২৫ ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন। সেজন্য বৃক্ষ রোপনের উপর গুরুত্বারোপ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, পরিবেশ প্রকৃতির সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লিখিত কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন গাইবান্ধা জেলার ১৮টি বিদ্যালয় দল। এরমধ্যে ৮টি বিদ্যালয় দলকে বাছাই করা হয়। পরবর্তীতে বাছাইকৃত ৮টি দলের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD