শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির পদযাত্রা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
গাইবান্ধায় ব্রিজ নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে কমিউনিস্ট পার্টির পদযাত্রা

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে ভোটাধিকার ও গরীব মেহনতী মানুষের অধিকার আদায়ের ১৭ দফা দাবিতে আজ ২৩ নভেম্বর শনিবার গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নে ১০ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়।

৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পদযাত্রায় ৪টি পথসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার গিদারী ইউনিয়রে দক্ষিণ গিদারী থেকে রেজিয়া মার্কেট,উত্তর গিদারী, কালির বাজার হয়ে কাউন্সিলের বাজার পর্যন্ত গিয়ে একই পথে দক্ষিণ গিদারীতে গিয়ে ফিরে এসে এ কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।

পদযাত্রা চলাকালে এসব পথসভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম,জাহাঙ্গীর মাষ্টার, জেলা কমিটির সদস্য ময়নুল কবির মন্ডল, সন্তোষ বর্মণ, মশিউর রহমান মইশ্যাল, উপজেলা নেতা জাহাঙ্গীর মন্ডল, সাদা ময়িা, মিজানুর রহমান, মিঠু মিয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি পংকোজ সরকার,যুবনেতা সঞ্জয় প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রধানের বাজার থেকে কালিরবাজার সড়কে ভেঙ্গে যাওয়া ব্রিজটি ঝুঁকিপূর্ন হয়ে থাকলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। অবিলম্বে ব্রিজ নির্মাণের দাবি জানান বক্তারা। বক্তারা এসময় বলেন তথাকথিত উন্নয়নে ক্ষমতাসীনদের কিছু লুটপাটকারীদের উন্নয়ন হয়েছে। সরকার বেকারদের উপযুক্ত কর্মসংস্থান করে দিতে ব্যর্থ হয়েছে। বক্তারা বৈষম্যমূলক বর্তমান শিক্ষানীতি বাতিল করে একই ধারার সার্বজনীন, বিজ্ঞানভিত্তিক, গণতান্ত্রিক, সেকুল্যার শিক্ষা ব্যবস্থা চালু করার দাবি জানান। তারা বলেন ভারতের সাথে অসম চুক্তির বাতিলের জানিয়ে বলেন, তিস্তার পানির চুক্তি জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও সরকার ভারতের কাছ থেকে তা নিতে সক্ষম হয়নি। এবার অসম চুক্তির মাধ্যমে উল্টো ফেনী নদীর পানি ভারতকে কেন দেয়া হলো দেশের মানুষ তা জানতে চায়। বক্তারা অবিলন্বে এই অসম চুক্তির বাতিল দাবি করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD