শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের সম্পদ জব্দের নির্দেশ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলমের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের আদেশ অনুযায়ী, আশরাফুল আলমের জব্দকৃত স্থাবর সম্পদের মধ্যে রয়েছে বগুড়ার সোনাতলা এলাকায় অবস্থিত প্রায় ২৫০ শতাংশ জমি। পাশাপাশি আইএফআইসি ব্যাংকের লালমাটিয়া, গুলশান ও বনানী শাখায় থাকা তার সঞ্চয়ী হিসাবের মোট সাড়ে ৪৮ লাখ টাকা অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামি মো. আশরাফুল আলম অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি বা অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। এসব সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে তদন্ত ও আইনি প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই তদন্ত কর্মকর্তা আদালতে স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করার আবেদন করেন।

এর আগে চলতি বছরের ২১ জুন মো. আশরাফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বাদী হয়ে মামলা দুটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলায় আশরাফুল আলম ও তার স্ত্রী মিসেস সাবিনা আলমকে আসামি করা হয়। এতে মিসেস সাবিনা আলমকে প্রধান আসামি এবং আশরাফুল আলমকে দ্বিতীয় আসামি করা হয়। অভিযোগে বলা হয়, সাবিনা আলম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬৬ লাখ ২৬ হাজার ৪৬৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৩ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ৩৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

অপর মামলায় মো. আশরাফুল আলমের বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৯২ হাজার ৬৩ টাকার সম্পদ গোপন এবং ২৩ লাখ ৭৯ হাজার ২৪৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

সূত্র: এন্টি করাপশন মুভমেন্ট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD