শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ঘরের ভেতরে কুপিয়ে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা বাদী হয়ে গজারিয়া থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

নিহত জান্নাত হোসেন (২৭) গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে নয়ানগর গ্রামে জান্নাত হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিবেশী শাহীন রাঢ়ীর বাড়িতে নেওয়া হয়। পরে ঘরের ভেতরে তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই অভিযুক্ত তারেক (৩২), রিয়াদ (২৭), তাজবির (২২) ও তাদের মা তাসলিমা বেগম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত শাহীন রাঢ়ীর তিন ছেলে তারেক, রিয়াদ ও তাজবির দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসক্ত ওবিবাদে লিপ্ত থাকত। ঘটনার দিন সকালেও তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়া হয় বলে স্থানীয়দের দাবি।
নিহতের বড় ভাই রাজু বলেন,”বাড়ির সীমানা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসক্ত ও বিবাদে লিপ্ত থাকত। ঘটনার দিন সকালেও তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়া হয় বলে স্থানীয়দের দাবি।

নিহতের বড় ভাই রাজু বলেন,”বাড়ির সীমানা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। জোরপূর্বক আমাদের জায়গা দখল করে ঘর নির্মাণ করে। পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইকে ডেকে নিয়ে তাদের ঘরের ভেতরে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে তিন ভাই ও তাদের মা। এ ঘটনায় আমার মা পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।”

খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও রবিবার (২২ ডিসেম্বর) বাদ মাঘরিব জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন,এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।”
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ সর্তক রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD