শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

“খেলাধুলা চর্চার মধ্য দিয়ে যুব সমাজের মানসিক বিকাশ ঘটে”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিলউদ্দিন বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আওয়ামীলীগ সরকার খেলাধূলায় ব্যপক উন্নয়ন সাধিত করেছে। খেলাধুলা চর্চার মধ্য দিয়ে যুব সমাজের মানসিক বিকাশ ঘটে ও তারা লেখাপড়ায় মনোযোগী হয়ে জীবনে সাফল্য পেতে পারে। খেলাধুলা ব্যক্তিজীবনে মানুষকে সৎ, সাহসী,আত্মপ্রত্যয়ী, পরিশ্রমী,অধ্যবসায়ী করে তোলে। খেলাধুলা মনকে প্রফুল্র রাখে। সুস্বাস্হের জন্য তাই খেলাধুলা একটি গুরুত্বপূর্ন দিক। খেলা করলে প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয় ও শরীর সক্রিয় হয়ে উঠে। তাই খেলাধুলা মানুষের মনে দুচিন্তা লাঘব করে, সহনশীলতা বাড়ায় ও দৈহিক পরিশ্রমের ক্ষমতা বৃদ্ধি করে। শুধু সাস্থ্য উন্নয়নেই নয়, বিভিন্ন প্রকার রোগব্যাধি থেকে সাস্থ্যকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।

উলাশি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হকের সভাপতিত্বে সোমবার বিকালে শার্শার ধলদা তবিবার রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শেখ আফিল উদ্দিন আরো বলেন, খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়। বাংলাদেশের আধুনিক ফুটবলের রূপকার হিসেবে খ্যাত শেখ কামাল জীবনদশায় দেশের খেলাধুলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দেশের অন্যতম ক্রীড়া সংগঠন ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা। শেখ কামালের চিন্তাধারায় সব সময়ই ছিলো কিভাবে দেশের খেলাধুলাকে এগিয়ে নেয়া যায়। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময়ে ঘাতকদের বুলেটে শহীদ হন তিনিও।

এ সময় বিশেষ অথিতি হিসাবে উপস্হিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, নাভারণ সহকারী পুলিশ সুপার (সার্কেল) জুয়েল ইমরান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলোক, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুকদেব রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যপক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহরাব হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, উলাশি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মেম্বর, বাগআঁচড়া যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল প্রমুখ.

উক্ত খেলায় বাগআঁচড়া ইউনিয়ন ফুটবল একাদশকে ২-১গোলে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন উলশি ইউনিয়ন ফুটবল একাদশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD