হেলাল ফকির,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে খুলনা-৩ আসন থেকে পুনরায় বিজয়ী বেগম মন্নুজান সুফিয়ানকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
বেগম মন্নুজান সুফিয়ান এর বাসভবনে গিয়ে কুয়েট ভাইস-চ্যান্সেলর ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান, এসময় সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সোবহান মিয়া, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌ. মোঃ আনিছুর রহমান ভূঞাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশন পৃথক পৃথকভাবে খুলনা-৩ আসন থেকে বিজয়ী বেগম মন্নুজান সুফিয়ানকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, খুলনার ছয়টি আসনসহ সারা দেশ থেকে বিজয়ী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন কুয়েট’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এ বিজয়ের ফলে দেশ উন্নয়নের দিকে আরো অগ্রসর হবে।