শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় ইউপি নির্বাচনে নৌকা-৪ ও বিদ্রোহী-৪ জয়ী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১ এপ্রিল, ২০১৯
খুলনায় উপজেলা নির্বাচনে নৌকা ৪, বিদ্রোহী ৪

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধিঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার অধিকাংশ উপজেলায় নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন। রোববার চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া খুলনার ৬টি উপজেলার মধ্যে রূপসা ও পাইকগাছায় নৌকার প্রার্থী বেসরকারিভাবে জয়লাভ করেছেন। অপরদিকে তেরখাদা, দাকোপ, কয়রা ও দিঘলিয়ায় স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। এছাড়া বটিয়াঘাটা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল আলম খান ও ফুলতলা উপজেলায় আওয়ামী লীগের মো. আকরাম হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর নৌকা প্রতীক নিয়ে দ্বন্দ্বের কারণে ডুমুরিয়ায় ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

জানা যায়, খুলনার ৮টি উপজেলায় রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম।

বেসরকারি ফলাফল অনুযায়ী, রূপসা উপজেলায় নৌকা প্রতীকে কামাল উদ্দিন বাদশা ২৯ হাজার ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকে আলী আকবার পেয়েছেন ১৩ হাজার ১৫৬ ভোট। তেরখাদা উপজেলায় দোয়াত-কলম প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম ৩২ হাজার ৩৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু পেয়েছেন ১৬ হাজার ৩৩৯ ভোট। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রকিবুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

কয়রা উপজেলায় আনারস প্রতীকে ৪৪ হাজার ৭৭ ভোট পেয়ে এসএম শফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে জিএম মহসিন রেজা পেয়েছেন ৩৮ হাজার ৮৩০ ভোট। পাইকগাছায় নৌকা প্রতীকের গাজী মোহাম্মদ আলী ৩৪ হাজার ৭৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে মনিরুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৭৮৬ ভোট। দাকোপ উপজেলায় চিংড়ি মাছ প্রতীকে মুনসুর আলী খান ৩১ হাজার ৬৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের আলহাজ্ব শেখ আবুল হোসেন পেয়েছেন ২৭ হাজার ৮৮১ ভোট। দিঘলিয়ায় আনারস প্রতীকে শেখ মারুফুল ইসলাম ১৭ হাজার ৫৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকে খান নজরুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৩১ ভোট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD