শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

খুলনায় “আল্লার দান” গরুর দাম ৮ লক্ষ টাকা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: খুলনার জোড়াগেট পশুর হাটে ‘আল্লাহর দান’ নামে একটি গরু ওঠেছে। মঙ্গলবার (৬ আগস্ট) গরুটি হাটে আনা হয়। ২০ মণ ওজনের গরুটির দাম ৮ লাখ টাকা হেঁকেছেন এর মালিক গিয়াস শেখ।

গিয়াসের ছোট ভাই মিলন শেখ জানান, ৯ মাস আগে কালিয়া থেকেই গরুটি কেনের তারা। তখন এর ওজন ছিল ৮-১০ মণ। এরপর তারা সরিষা ও তুলার খৈল, গমের ভুষি, চালের কুড়ো, চাল ও খুদ, চিটা গুড়, খড়, ঘাসসহ স্বাভাবিক খাবারই খাইয়েছেন। দৈনিক ১৫ কেজির খাবার দেওয়া হয় গরুটিকে। ফলে ৯ মাস পর গরুটির ওজন দাঁড়িয়েছে ২০ মণে। গরুটি ৮ লাখ টাকায় বিক্রির নিয়ত করেছেন তারা।

তিনি বলেন, ২০ মণে ৮০০ কেজি মাংস আসে। যা কেজি হিসেবে হাজার টাকা পড়বে গড়ে। ছোট গরুর মাংসই এখন ৬০০ টাকা হয়ে গেছে। আর ২০ মণ ওজনের গরুর মাংসে স্বাদেও ভিন্নতা আসে। ‘আল্লাহর দান’ গরুটি বিশেষভাবে ও প্রাকৃতিক খাবার দিয়েই লালন-পালন করা হয়েছে। এক্ষেত্রে কোনও ধরনের ওষুধ ব্যবহার করা হয়নি। তাই এর মাংসের স্বাদ ভালো হবে।

মঙ্গলবার বিকালে জোড়াগেট কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ হাটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এজন্য দুপুর থেকেই এ হাটে গরু উঠতে শুরু করেছে। এ হাটটিতে খুলনা বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা বাছাই করা গরু নিয়ে আসেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD