শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

খাশোগি হত্যার অডিও প্রকাশ হস্তান্তর করল তুরস্ক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: সৌদি আরবের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ড প্রকাশ করেছে তুরস্ক। দেশটি তা জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের কাছে হস্তান্তর করেছে। শনিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন।

প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার শত বছর পূর্তি উপলক্ষে শনিবার ফ্রান্স সফরের আগে তিনি সাংবাদিকদের কাছে বলেছেন, প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশের কাছে খাশোগি হত্যার প্রমাণ হস্তান্তর করা হলো।

তিনি বলেন,‘আমরা টেপগুলো দিয়েছি। আমরা সৌদি আরব, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের কাছে এর সবগুলো দিয়েছি। তারা সবগুলো কথাবার্তা শুনেছেন। তারা জানে।’

গত মাসে তুরস্ক সফরকালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের পরিচালক জিনা হ্যাসপেল খাশোগি হত্যার টেপ শুনেছেন। এছাড়া এক সৌদি জ্যেষ্ঠ কূটনীতিককেও টেপ শোনানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এরদোয়ান অবশ্য টেপগুলোতে কী আলোচনা রয়েছে তা জানানি। তবে দুটি তুর্কি সূত্র জানিয়েছে তুরস্কের কাছে একাধিক টেপ রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, যেসব কর্মকর্তা টেপগুলো শুনেছেন তারা ওই সময় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন। টেপে যাদের কথোপকথন রেকর্ড হয়েছে তাদের মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদের শীর্ষ সহযোগী সৌদ আল-কাথানিও রয়েছে।

২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনসুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। আন্তর্জাতিক চাপের মুখে খাশোগিকে হত্যার কথা স্বীকার করলেও এর সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে আসছে রিয়াদ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD