হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা বিএনপি। বুধবার বিকেলে শহরের এক কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আমজাদ হোসেন, এড. গোলাম নবী, মঞ্জুর কাদের বাবুল খান, শহীদুল হক খান দুলাল, মাইন উদ্দিন বাবুল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, গোলাম রব্বানী, রুহুল আমিন মিলন ও শ্রমিকদল নেতা শেখ আব্দুস সোবহান প্রমুখ। বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবি জানান।
পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় দোয়া মাহফিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।