শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে যুবদলের মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:কারাবন্দি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা যুবদল।২০ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্টেশন বাজারস্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।জেলা যুবদলের সভাপতি মোঃ ফিরোজ মিয়া’র সভাপতিত্বে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।

জামালপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও শহর যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায়,মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহসভাপতি আনিসুর রহমান বিপ্লব,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল,জেলা ওলামাদলের সভাপতি কাজী মশিউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাক্তার,জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক,সহসভাপতি তরিকুল হায়দার তুষার, সদর উপজেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম সফিক,জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান মঞ্জু,যুগ্ন সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান,জিয়াউর রহমান জিয়া, এনামুল হক স্বপন,দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন, প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ কাজল,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সদস্য মোকলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আসমত আলী, সদস্য সচিব মঞ্জু হোসেন, বকশিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মো.লাভলু মিয়া, ইসলামপুর উপজেলা যুবদলের আহবায়ক মোতাহার হোসেন টিটু,যুগ্ন আহবায়ক লাভলু,লুলু,মাদারগঞ্জ উপজেলা যুবদল নেতা সোহানুর রহমান সেলিম,মেলান্দহ উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুরুল করিম মঞ্জু,সদস্য সচিব গফুর, সরিষাবাড়ি উপজেলা যুবদল নেতা সহিদুল্লাহ সহিদ ভিপি, আমিন সেলিম প্রমুখ।
এসময় যুবদল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন।বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD