জামালপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রতিবাদ সভা করেছে জামালপুর জেলা বিএনপি। শনিবার সকালে শহরের ষ্টেশন বাজার মোড় দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিপ্লব, ছাত্রবিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান, জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, মিথ্যা মামলার রায়ে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে রাজবন্দি খালেদা জিয়াকে মুক্তি না দিলে জনগনকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনে যাওয়ার হুমকি দেন তারা। প্রতিবাদ সভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।