হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল পালন করেছে জামালপুর জেলা বিএনপি।
১১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় স্থানীয় স্টেশন বাজারস্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বিপ্লব’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, মাইন উদ্দিন বাবুল,সফিউর রহমান সফি, সাজ্জাদ হোসেন পল্টন, রিজভী আল জামালী রঞ্জু,মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম খান সজিব, রুহুল আমিন মিলন, মনোয়ার ইসলাম কর্ণেল, শেখ মো. আব্দুস সোবাহান, শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, আব্দুল হালিম ও ছাত্রদল নেতা মঞ্জুরুল করিম সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।