শিরোনাম :
নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর

খালেদা জিয়াকে মুক্ত ও গণতন্ত্র মুক্তির অঙ্গিকার করেছে ইতালি বিএনপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১ জুন, ২০১৯
শহীদ জিয়ার ৩৮তম শাহাদত বার্ষিকীতে খালেদা জিয়াকে মুক্ত করে, গণতন্ত্র মুক্তির অঙ্গিকার করেছে ইতালি বিএনপি

মিনহাজ হোসেন,ইতালি প্রতিনিধি:জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকীতে কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছে ইতালি বিএনপি। একই সঙ্গে ইতালি বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে দলের প্রতিষ্ঠাতার আদর্শ অনুসরণ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনারও অঙ্গীকার করেছে দলটি।

রোমের মক্কি মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাজী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন সহ অনেকে।

এসময় সভাপতি আবদুর রাজ্জাক গণতন্ত্র পূণরুদ্ধারে কারাবন্দী দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কারা মুক্ত করে আবারও তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনার আহ্বান করেন।
সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেন, শহীদ জিয়া জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস। খালেদা জিয়াকে কারা মুক্ত এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার করেন

এসময় বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়াউর রহমান জাতির সঙ্কটময় মুহূর্তে বার বার মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। স্বাধীনতা যুদ্ধে তার অতুলনীয় ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে।

তারা আরও বলেন, জাতীয় জীবনের চলমান সংকটে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে। জাতীয় স্বার্থ, বহুমাত্রিক গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় গণঐক্য গড়ে তুলতে হবে।

পরে মসজিদের ইমাম মুফতি ওয়ালি উল্লাহ খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশে ও প্রবাসে বাংলাদেশীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD