শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

খালিয়াজুরীতে ভিজিএফের ৪৭ বস্তা চাল জব্দ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ জুন, ২০১৮

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ২নং চাকুয়া ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ-এর চাল হত-দরিদ্রদের মধ্যে বিতরণ না করার অভিযোগে সোমবার বিকেলে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে ৪৭ বস্তা চাল জব্দ করেছে ।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থ, অসহায়, হত-দরিদ্র পরিবারের মুখে ঈদের হাসি ফুটানোর জন্য সরকারের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নের ন্যায় খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়ন পরিষদেও ভিজিএফ-এর চাল বরাদ্দ দেয়া হয়। চাকুয়া ইউপি চেয়ারম্যান,খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বরাদ্দকৃত চাল অসহায়, দুস্থ ও হত-দরিদ্রদের মাঝে ঈদের পূর্বে বিতরণ না করেই টেক অফিসারকে ম্যানেজ করে সম্পূর্ণ চাল হত-দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। এতে করে চাকুয়া ইউনিয়নের প্রায় ৩শতাধিক পরিবার ভিজিএফ-এর চাল না পেয়ে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়।
স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদের গোদামে ঝটিকা অভিযান চালিয়ে সেখান থেকে ভিজিএফের ৪৭ বস্তা চাল জব্দ করেছে।
চাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঈদের আগে কেউ চাল নিতে আসেনি। এছাড়াও ইউপি সচিব না থাকায় ওই চাল বিতরন করা হয়নি।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু বলেন, জব্দকৃত চাল ঈদের পূর্বে দরিদ্রদের মাঝে ১০ কেজি করে বিতরণের কথা ছিল। এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD