শিরোনাম :
বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রীর কাছে জেলা বিএনপির আবেদন হালাল মাংস ও কৃষিপণ্য বাণিজ্য বাড়াতে ঢাকা-কুয়ালালামপুরের নতুন উদ্যোগ দুই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ওসাকায় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আশাবাদ পরিবেশ সুরক্ষায় সমন্বিত পরিকল্পনার ওপর জোর স্থানীয় সরকার মন্ত্রীর পাহাড়ের উন্নয়নে লোকদেখানো নয়, জনবান্ধব প্রকল্প বাস্তবায়নের আহ্বান প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খামেনিকে হত্যায় ইসরায়েলি পরিকল্পনায় ট্রাম্পের ‘না’

জিবিসি নিউজডেস্ক, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫

বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল যদি খামেনির বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিত, তাহলে সেটি একটি ‘লাল রেখা’অতিক্রম হতো; যার ফলে গোটা অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতো।

চলমান সংঘাতের অংশ হিসেবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনায় সায় দেননি বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা। রবিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, “ইরানিরা এখনো পর্যন্ত একজন আমেরিকান নাগরিককেও হত্যা করেনি। তারা যদি এমন কিছু না করে, তবে আমরা তাদের শীর্ষ রাজনৈতিক নেতাকে হত্যার আলোচনাও করতে চাই না।”

ইসরায়েলের প্রস্তাব, ট্রাম্পের অনীহা
কর্মকর্তারা জানান, ইরানে বিমান হামলা শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রয়েছে। একপর্যায়ে ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানান, তাদের হাতে খামেনিকে হত্যার ‘সুবর্ণ সুযোগ’ এসেছে।

তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প সরাসরি সেই সিদ্ধান্ত দিয়েছেন কি না তা নিশ্চিত নয়, তবে তিনি বিষয়টি সমর্থন করেননি।

তবে ট্রাম্প এখনো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন বলে উল্লেখ করা হয়।

নেতানিয়াহুর প্রতিক্রিয়া
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয় খামেনিকে হত্যার পরিকল্পনা সংক্রান্ত রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে।

উত্তরে তিনি বলেন, “এই বিষয়ে অনেক মিথ্যা তথ্য ঘুরে বেড়াচ্ছে। আমি এ নিয়ে কোনো আলোচনায় যেতে চাই না।”

তিনি আরো যোগ করেন, “আমি শুধু এটুকু বলতে পারি— আমরা যা করা দরকার, তাই করি এবং করে যাবো। যুক্তরাষ্ট্রও জানে, তাদের জন্য কী সঠিক।”

পরমাণু আলোচনা ঝুলে গেছে, কিন্তু আশাবাদী ট্রাম্প
যদিও পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে, তবুও ট্রাম্প এখনো আশা করছেন যে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনা আবার শুরু হবে। আজ রোববার মাসকাটে ষষ্ঠ দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলমান সংঘাতের কারণে তা বাতিল করা হয়েছে।

তীব্র প্রতিক্রিয়া খামেনির
ইসরায়েলি হামলার প্রথমদিনেই আয়াতুল্লাহ খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণে কঠোর হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, “এই ভয়াবহ অপরাধের মাধ্যমে জায়নবাদী শাসকরা নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতি নিশ্চিত করেছে। এবং তারা সেই পরিণাম পাবেই।”

শুক্রবার ইসরায়েল যখন তেহরানসহ একাধিক সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়, তখনই পাল্টা জবাব দেয় ইরান। টানা তিন দিন ধরে চলছে হামলা ও পাল্টা হামলা।

রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমরা সবকিছুই জানতাম— ইসরায়েলি হামলার আগে-পরে।”

বিশ্লেষণ: উত্তেজনার নতুন মাত্রা
খামেনিকে হত্যার পরিকল্পনা এবং তা বাস্তবায়নে মার্কিন দ্বিধার খবর প্রকাশ্যে আসায় এই সংঘাত এখন নতুন একটি কূটনৈতিক ও নৈতিক মোড় নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল যদি খামেনির বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিত, তাহলে সেটি একটি ‘লাল রেখা’অতিক্রম হতো—যার ফলে যুদ্ধ গোটা অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD