শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

ক্রিকেট মাঠের ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

জার্মানবাংলা অনলাইন ডেস্ক: রাজনীতির মাঠে এসেও ছক্কা হাঁকালেন পাকিস্তানের এক সময়ের নন্দিত ক্রিকেট তারকা ইমরান খান। প্রায় ২৪ বছর আগে পাকিস্তান ক্রিকেট দলকে খাদের কিনারা থেকে তুলে এনে বিশ্বকাপ ক্রিকেটে শিরোপা জিতিয়েছিলেন। যৌবনে কাঁপিয়েছেন ক্রিকেট বিশ্ব। দেশের ভেতর এবং বাইরে একাধিক বিয়ে করেও যেমন আলোচিত তেমনি সমালোচিত সফল রাজনৈতিক নেতা ইমরান খান। এবার পাকিস্তানের মসনদে বসতে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী হয়ে নেতৃত্ব দিবেন পুরো দেশে।

বুধবার দেশটিতে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলার মধ্যেই জয়োল্লাস শুরু হয়ে গেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) শিবিরে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোট ২৭২টি আসনের মধ্যে ১১১টি আসনে জয় পেয়েছে ইমরান খানের দল পিটিআই। আর নওয়াজ শরীফের দল পিএমএল-এন ৬৮টি আসনে জয়ের পথে। অন্যদিকে, প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পিপিপি ৩৯টি আসনে এগিয়ে। পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কোন দলকে এককভাবে ১৩৭টি আসনে জয়লাভ করতে হয়।

এতে দেখা গেছে, ভোটগ্রহণ শেষ হলেও আরেক সমস্যা ভর করছে পাকিস্তানে। কারণ কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ফলে ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হচ্ছে দেশটিতে। সেক্ষেত্রে জোট সরকার আসবে পাকিস্তানে। তাই সরকার গঠন করতে পিপিপিকে বাদ দিলে ইমরানকে অন্য দুই বা ততধিক দলকে কাছে টানতে হবে। কারণ প্রয়োজনীয় আসন পূরণের জন্য অন্য দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যা খুবই সীমিত। এখন ইমরান তার রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে যত দ্রুত অন্য দলগুলো বাগে আনতে পারবেন, তত দ্রুতই এর সমাধান হবে।

এদিকে মধ্যরাতে পিটিআইর অফিসিয়াল ফেসবুক পাতায় ইমরান খানকে ‘উজিরে আজম’ হিসেবে অভিনন্দন জানিয়ে পোস্টও দেয়া হয়েছে। অপরদিকে বর্তমান ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) এবং অন্যতম বড় দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অভিযোগ তুলেছে ভোট কারচুপির, তবে তাতে কান দেয়নি দেশটির নির্বাচন কমিশন।

প্রতিবেদন থেকে জানা যায়, এবার নির্বাচনকে কেন্দ্র করে পাকিস্তানে সেনাবাহিনীর ৩ লাখ ৭১ হাজারের বেশি সেনা সদস্য এবং পুলিশ ও অন্যান্য বাহিনীর আরও সাড়ে ৪ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়। এতো কঠোর নিরাপত্তা সত্ত্বেও ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মাথায় বেশ কয়েকটি জায়গার সহিংসতার ও ৩৪ জনের প্রাণহানির খবর মিলেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD