শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

ক্রমাগত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ক্রমাগত
 – মো. খলিলুর রহমান

ক্রমাগত ঋদ্ধ হও
ঋদ্ধ হও জ্ঞানের মশাল দেখে
ঋদ্ধ হও মানবিক মন থেকে
ঋদ্ধ হও ঋদ্ধ হও প্রাণ

ঋদ্ধ হও ঐশী বাণী থেকে
ঋদ্ধ হও শুভদিক দেখে তার
যে তোমাকে করেছে প্রহার!
ঋদ্ধ হও ঋদ্ধ হও প্রাণ

ঋদ্ধ করুক প্রকৃতির আয়োজন
মহাবিশ্ব সাগর নদী, করে যেই আচরণ
ঋদ্ধ হও দেখে শুদ্ধ সে আচার
ঋদ্ধ হও ঋদ্ধ হও প্রাণ

শুদ্ধ হও ক্রমাগত
ক্রমাগত শুদ্ধ হও
শুদ্ধ হও প্রাতে
শুদ্ধ হও দ্বিপ্রহরের কাজের ভিড়ে
শুদ্ধ হও রাতে
শুদ্ধ হও, শুদ্ধ হও প্রাণ

ক্রমাগত ঋদ্ধ হও
ক্রমাগত শুদ্ধ হও
মানুষ তুমি, অসুর তো নও!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD