শিরোনাম :
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ ওয়াশিংটনে সি চিন পিং, চীন-মার্কিন সম্পর্কের নতুন দিকনির্দেশনার প্রত্যাশা দক্ষিণ আফ্রিকায় বাড়িতে বন্দুক হামলা, নিহত ১১ ফিলিস্তিন-ইসরায়েলের স্থায়ী শান্তির একমাত্র নির্ভরযোগ্য পথ দ্বি-রাষ্ট্র সমাধান: গুতেরেস বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়শোয়াল

ক্যালিফোর্নিয়ায় নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে ১৪জন নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের থাউজ্যান্ড ওকসের একটি নাইট ক্লাবে (বার) বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দেশটির পুলিশের ডেপুটি শেরিফ রন হেলুসও রয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ।

মার্কিন এই সংবাদমাধ্যম বলছে, স্থানীয় সময় বুধবার (৭ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে ওই হামলাকারী ক্লাবটিতে হামলা চালায়। ১২টা ৫০ মিনিটের দিকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’র পাশাপাশি সোয়াত টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বার থেকে আহত অবস্থায় লোকজন বেরিয়ে আসছেন। পরে তাদের স্থানীয় মেডিকেলে নেয়া হচ্ছে।

সিএনএন বলছে, বারে স্থানীয় একটি কলেজের সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। এতে কমপক্ষে ২০০ মানুষ অংশ নিয়েছিলেন।

বিবিসি বলছে, হামলাকারী কয়েকডজন গুলি ছুঁড়েছেন। পরে পুলিশের গুলিতেই হামলাকারী মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। হামলার সময় অনুষ্ঠানে আসা লোকজন বারের দরজা জানালা ভেঙে বেরিয়ে আসেন; অনেকেই টয়লেটের ভেতর আশ্রয় নেন।

দেশটির প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হামলার উদ্দেশ্যও জানা যায়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD