শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

কোন ক্রীড়া সংস্থাতে দুই টার্মের বেশি কেউ থাকতে পারবে না: ক্রীড়া উপদেষ্টা আসিফ 

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে কোন ক্রীড়া সংস্থাতেই দুই টার্মের বেশি একই পদে কেউ থাকতে পারবে না এই মর্মে একটি সাধারণ নীতিমালা খুব শীঘ্রই প্রণয়ন করা হবে। প্রতি বছর ক্রীড়া সংস্থাগুলোকে তাদের আয়-ব্যায়ের অডিট রিপোর্ট এবং প্রগ্রেস রিপোর্ট জাতীয় ক্রীড়া পরিষদে পেশ করতে হবে।
শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- এ কথা বলেন।
এ সময় উপদেষ্টা বলেন, গতিশীল ক্রীড়াঙ্গন গড়তে আমাদের একসাথে কাজ করতে হবে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা চর্চায় উদ্বুদ্ধ হওয়া যায়। ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সার্চ কমিটি গঠন করে দিয়েছি, তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে।
উপদেষ্টা আরো বলেন, বিদ্যমান সিস্টেমে ক্রীড়া সংস্থাগুলো স্বায়ত্তশাসিত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ফেডারেশনগুলোর বিভিন্ন কর্মকান্ডকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সংযোগ স্থাপন সংক্রান্ত নীতিমালা প্রস্তুতের কাজ চলমান।
তিনি  বলেন, বিগত সরকারের সময় ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করা হয়েছে। বর্তমানে ক্রীড়াঙ্গনেকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একই সাথে ক্রীড়ার মান উন্নয়নে বাজেট বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্পনসরদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD