শিরোনাম :
ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর সম্পাদকীয়:ডেট-রেপ ড্রাগ-কঠোর আইনই যথেষ্ট নয় প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম, নিজ দেশ থেকেই করতে হবে আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ১৬ জনের আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জার্মান নাগরিকত্বে নতুন রেকর্ড, বাড়ছে অভিবাসীদের আগ্রহ

কোনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের অর্ধশতাধিক গুদাম পুড়ে ছাই

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামালসহ ঝুটের ছোট-বড় অর্ধশতাধিক গুদাম পুড়ে গেছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সম্মিলিত অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার বিকেলে কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকার কাঁঠালতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাতে পৌনে ৮টা) আগুন পুরোপুরি নির্বাপণের জন্য ড্যাম্পিংয়ের কাজ চলছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, কাঁঠালতলা এলাকায় ঝুটের ছোট-বড় দেড় শতাধিক গুদাম রয়েছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে আরিফ মুন্সীর ঝুটের গুদাম থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে।

স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে কোনাবাড়ি ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় সারাবো ফায়ার স্টেশন, ডিবিএল ফায়ার স্টেশন ও ভোগড়া মডার্ন ফায়ার স্টেশন থেকে পর্যায়ক্রমে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ছয়টি ইউনিটের টানা চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, “ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে ড্যাম্পিংয়ের কাজ চলছে। আগুনে বিপুল পরিমাণ মালামালসহ ঝুটের ছোট-বড় অর্ধশতাধিক গুদাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।”

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে এলাকার ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD