শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

কোটা বাতিলে বাস্তবায়নে খবর নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১ জুলাই, ২০১৮

ডেস্ক রিপোর্ট :সরকারি চাকরিতে কোটা বাতিলে প্রধানমন্ত্রীর ‘ঘোষণা’ বাস্তবায়নে কমিটি করার কথা থাকলেও তা কবে হবে, তার কোনো ধারণা দিতে পারেননি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের ফের আন্দোলনে নামার বিষয়টি জানেন বলেও জানিয়েছেন তিনি।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল সংসদে বলেছিলেন, কোটা পদ্ধতিই থাকবে না, এটা ‘বাতিল’। একইসঙ্গে ওই দিনই কোটা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি করার কথাও বলেছিলেন, যে কমিটি পরবর্তী সুপারিশ করবে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করলেও তাতে কোনো অগ্রগতি না দেখে ফের আন্দোলনে নামে সম্প্রতি। এর মধ্যে শনিবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করতে গেলে তাদের মারধর করে একদল ছাত্রলীগকর্মী। রোববার একটি মামলায় গ্রেপ্তার করা হয় আন্দোলকারীদের অন্যতম নেতা রাশেদ খানকে।

রোববার সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরার কাছে জানতে চাইলে তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের নতুন করে আন্দোলনে নামার বিষয়টি সংবাদপত্রে দেখেছেন তিনি।

তার মতামত জানতে চাইলে ইসমাত আরা বলেন, (কোটা নিয়ে) প্রধানমন্ত্রী যা বলেছেন তার বাইরে আমার বলার কিছু নেই। প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়কে যে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিলেন, তার কোনো অগ্রগতি আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, বলেছিলেন, সেটা (কমিটি) হবে।

কবে নাগাদ কমিটি হতে পারে- সেপ্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে আপনাকে আমি কোনো আপডেট দিতে পারছি না। কমিটি হবে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কমিটি হবে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কোটা সংস্কারে কমিটি করা হচ্ছে বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বার বার বলে আসছিলেন।

গত ৮ মে মোজাম্মেল হক সাংবাদিকদের বলেছিলেন, সরকারি চাকরিতে কোটা বাতিল বা সংস্কার করতে একটি কমিটি গঠনের রূপরেখা ওই দিন সকালেই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে জানিয়ে ওই দিন মোজাম্মেল বলেছিলেন, কমিটির সদস্য ৪ থেকে ৫ জন হতে পারে।

তারপর আর কোনো অগ্রগতি দেখা যায়নি। সরকারি প্রজ্ঞাপন না পেয়ে ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ফের আন্দোলন শুরু করেছে। বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা কোটার পরিমাণ ১০ শতাংশে কমিয়ে আনার দাবি তুলেছিল। কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণের দাবিও জানিয়েছিল তারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD