মো: নজরুল ইসলাম,কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী ও মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতাসহ মুক্ত কামনা উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০মে বৃহস্পতিবার কোটচাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে
দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জনাব এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডলের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষায়ক সহ-সম্পাদক জনাব,আমিরুজ্জামান খাঁন শিমুল।

কোটচাঁদপুর উপজেলা ও পৌর বি এন পির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
এছাড়াও উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল আলম শেখা,ঝিনাইদহ জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আশরাফুজ্জামান খাঁন মুকুল,ঝিনাইদহ জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদক মাহাফুজ আলম মামুন,কোটচাঁদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন,কোটচাঁদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি একরামুল হক,কোটচাঁদপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রুস্তম কবীর,১নং সাফাদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লাভলু খাঁন,৩নং কুশনা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান সাইদ,সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ,৪নং বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক আশারফ আলী,ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য ফয়েজ আহাম্মেদ রিয়ন,মইদুল ইসলাম,কোটচাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির ছাত্র বিষায়ক সম্পাদক মির্জা টিপু,ছাত্রনেতা বাঁধন রাজীব নিশু,আব্দুস সামাদ মুকুল,মামুনুর রহমান লাল,মাহফুজ আহাম্মেদ প্রমূখ।
দোয়া ও ইফতার মাহফিলে যুবদল,সেচ্ছাসেবকদল,কৃষকদল,শ্রমিকদল,মৎসজীবিদল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।পরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নুর-নবী আশিকী।