শিরোনাম :
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ

কোটচাঁদপুর উপজেলার ঘাগা- তালসার বাজারে জমজমাট পানের হাট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
দুর দুরন্ত থেকে ক্রেতা বিক্রেতারা তাদের প্রয়োজনীয় পান কেনা-বেচার জন্য হাটে ভিড় জমাচ্ছে

মো: নজরুল ইসলাম,কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঘাগা-তালসারে নতুন রুপে জমে উঠেছে পানের হাট। দুর দুরন্ত থেকে ক্রেতা বিক্রেতারা তাদের প্রয়োজনীয় পান কেনা-বেচার জন্য হাটে ভিড় জমাচ্ছে।নতুন করে জমে উঠেছে পান হাটটি।

গত শনিবার সরেজমিনে হাটে গিয়ে দেখা যায় এই হাটে পান ব্যবসায়ী ও পান বরজ মালিক তাদের পান বিক্রয় করার জন্য নিয়ে আসছে।হাটের ইজারাদাররা পান হাট জমজমাট দেখে বেজায় খুশি এবং পান ক্রেতা ও পান ব্যবসায়ীদের যথেষ্ট পরিমান সুযোগ সুবিধাও দিচ্ছেন।পান ব্যবসায়ীদের নিকট থেকে অন্যান্য হাটের তুলনায় অনেক কম মূল্যে টোল আদায় করা হচ্ছে।
হাটটি নতুন ভাবে জমে উঠায় এলাকাবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। হাটে পান ব্যবসায়ীদের জন্য আলাদা পুরষ্কারের ব্যবস্থাও করেছেন হাট মলিকরা।

পান হাটের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আলী হামজা বাদল বলেন,ঝিনাইদহ জেলার আর কোথাও এমন জমজমাট পান হাট নাই।

পান হাট বসে প্রতি সপ্তাহে দুই দিন শনিবার ও বুধবার বিকাল ২টায়।পান ব্যবসায়ী ও পান ক্রেতার দর কষাকষির মাধ্যমে বিকাল ৩:৩০মিনিট থেকে পান কেনা-বেচা শুরু হয়।পান ব্যবসায়ী আসে হরিণাকুন্ড,ঝিনাইদহ, কোটচাঁদপুর,খালিশপুর কালিগন্জ,মহেশপুর থেকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD