শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

কোটচাঁদপুরে ৭০ বছরের আবদার রহমানকে খোঁজে পাওয়া যাচ্ছে না

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

মোঃ নজরুল ইসলাম, কোটচাঁদপুর, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুর গ্রামের আবদার রহমান (৭০) নামের এক ব্যক্তিকে খুজেঁ পাওয়া যাচ্ছেনা ।

গত ১৫ জুলাই বিকালে তিনি বাড়ী থেকে বের হন। রাতে তিনি বাড়ী না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য জায়গা ও আত্মীয় স্বজনদের বাড়ী খোঁজ করেও গত তিন দিন ধরে তার কোন খোঁজ মেলেনি।

বিষয়টি নিয়ে আবদার রহমানের ছেলে ফজলুর রহমান বুধবার সকালে কোটচাঁদপুর থানায় একটি জিডি করেন। জিডি নং-৬৬৩ তাং-১৮/০৭/১৮।

ফজলুর রহমান জানান, তার পিতার কিছুদিন হল মাথায় সমস্যা দেখা দেয়। মাঝে মধ্যে ভুল বকেন। এলোমেলো কাজ করেন। আবার স্বাভাবিক জ্ঞান ফিরে আসে। আমার পিতা আবদার রহমানকে খুজে পাওয়া যাচ্ছে না। আমরা সম্ভাব্য সব জায়গাতে খুজেছি, কিন্তু পাইনি। নিরুপায় হয়ে মিডিয়ার স্মরনাপন্ন হয়েছি।

তিনি আরো বলেন, হারিয়ে যাওয়ার সময় আমার পিতার গায়ে ছিল সবুজ রং-এর ফুলহাতা শার্ট। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ফুট ৩ ইঞ্চি। মুখের আকৃতি গোলাকার। কেউ সন্ধান পেলে ০১৭২৯৯৯২৩৯৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD