মোঃ নজরুল ইসলাম কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রায় দেড় মাস আগে ছিনতাই হওয়া সাংবাদিকের স্মাট মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার এবং কোটচাঁদপুর ও গোয়ালন্দ থানা পুলিশের তৎপরতায় অবশেষে উদ্ধার হয়েছে। কোটচাঁদপুর থানার এ,এস,আই জামাল উদ্দীন ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে বিশেষ ভূমিকা রাখেন বলে জানা যায়।
গত ১৫ তারিখ বৃহস্পতিবার রাত ১১ টার দিকেগোয়ালন্দ থানা পুলিশের সাহায্যে কোটচাঁদপুর থানা পুলিশ ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন। পরে মোবাইল ফোনটির মালিক বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসক্লাব কোটচাঁদপুর শাখার সাধারন সম্পাদক সাংবাদিক এস,এম রায়হান উদ্দীনের কাছে মোবাইলটি হস্তান্তর করা হয়। এর আগে গত ৩০-০৪-২০১৮ তারিখে ঢাকায় গমনেরসময় গোয়ালন্দ ফেরী ঘাট থেকে মোবাইল ফোনটি ছিনতাই হয়। মোবাইল ফোন ছিনতাই হওয়ার ঘটনায় গত ০৩-০৫-২০১৮ তারিখে কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন সাংবাদিক রায়হান উদ্দীন।
পরে কোটচাঁদপুর থানার এ,এস,আই জামাল উদ্দীন পুলিশ হেড কোয়ার্টারের সহযোগিতায় মোবাইলে ফোনটির আই,এম,ই নাম্বার ব্যবহার করে মোবাইল ট্যাকিং শুরু করেন। মোবাইল ট্যাকিং এর মাধ্যমে পুলিশ নিশ্চিত হন ছিনতাই হওয়া মোবাইল ফোনটির অবস্থান গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়া এলাকায়।এদিকে অবস্থান নিশ্চিত হওয়ার পর কোটচাঁদপুর থানার এ,এস,আই জামাল উদ্দীন নিয়মিত যোগাযোগ করতে থাকেন ছিনতাই হওয়া মোবাইল ফোন ব্যাবহারকারীর সাথে। পরে বিষয়টি গোয়ালন্দ থানা কে অবহিত করলে গোয়ালন্দ থানার এ,এস,আই সালাহউদ্দীন অবশেষে মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন।
প্রযুক্তির ব্যবহার ও পুলিশের তৎপরতায় ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করায় পুলিশ কে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাংবাদিক রায়হান উদ্দীন ও বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসক্লাব কোটচাঁদপুর শাখার সাংবাদিকবৃন্দ।