শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

কৈশোর ফিরে এসেছিল

মো. খলিলুর রহমান
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

কৈশোর ফিরে এসেছিল
————————–

কৈশোর এসেছিল ফিরে
সুমধুর অনুভূতি নিয়ে,
এসেছিল কৈশোর ফিরে
জীবনের ব্যস্ততা ঘিরে।

যুক্তির মহাস্রোত বানে
ফিরেছিল কৈশোর ফের;
আনন্দে উদ্বেল আমি
তুমি বুঝি ব্যথা পেলে ঢের?

কথাগুলো জমেছিল বেশ
এটা ছিল কাছাকাছি রেস,
মনে ছিল সাগরের ঢেউ
তাই বুঝি ব্যথা পেলো কেউ!

ঢেউ তোকে দিতে পারে হেম
যদি ঢেউয়ে ভেসে নাও থ্রিল,
যদি তাকে প্রতিরোধে নামো
ভেংগে যায় সহ্যের গ্রিল।

কৈশোর যবে আসে ফিরে
লও তারে টেনে তব বুকে,
ফিরে যাও কৈশোর তটে
যেথা পাবে বাঁচবার সুখে।

উপাদান অঢেল তা জানি
সময়ের রথে বসো চড়ে,
ঝন্ঝাট হতে থাকো দূরে
জীবন তো ক দিনের ওরে!

কৈশোরে যাও ফিরে যদি
আকাশের নীলে আরো নীল!
দুচোখের পাতা ভরে রয়
স্বপ্নেরা করে কিলবিল।

যদি তুমি স্বপ্নতে বাঁচো
জীবনের কাজ করে পর,
তুমি রবে আপৃথিবী বেঁচে
হতেওতো পারো যে অমর!

————

মো. খলিলুর রহমান
১৪ নভেম্বর ২০২১ সকাল

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD