শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন: ভৈরবে বিরতি আছে এসি কোচে টিকিট নেই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নতুন এসি কোচ (বগি) সংযোগ দেয়া হয়েছে। ১৮ অক্টোবর থেকে রেলওয়ে কর্তৃপক্ষ ওই ট্রেনে নতুন এসি কোচ সংযোগ দেয়। ট্রেনটি ভৈরবে আসা -যাওয়ার বিরতি থাকলেও এসি আসনে ভৈরব যাত্রীদের জন্য কোন আসন বরাদ্দ রাখেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

শুধুমাত্র ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকার জন্য এসি কোচে (পুরা কোচ) ৫০টি আসন বরাদ্দ দেয়া হয়। কিশোরগঞ্জ জেলার মধ্য ভৈরব রেলওয়ে স্টেশনটি একটি গুরুত্বপূর্ন জংশন স্টেশন। এই স্টেশন থেকে প্রতিদিন অসংখ্য যাত্রী নানা কাজে ঢাকাসহ জেলা সদরে যাতায়াত করে থাকে। জেলাসদর কিশোরগঞ্জ থেকে ভৈরব জংশন রেলস্টেশনে অনেক বেশী টিকিট বিক্রি হয়। প্রতিদিন বিভিন্ন ট্রেনে যাতায়তকারী কয়েক হাজার যাত্রীর কাছে ২ থেখে ৩ লাখ টাকার টিকিট বিক্রি হয় ভৈরব রেলস্টেশনে। উক্ত ট্রেনে এসি কোচ সংযোগ দেয়ায় ভৈরবের যাত্রীরাও ভীষণ খুশী হয়েছে। দীর্ঘদিন যাবত ভৈরবের যাত্রীরাও রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এগারসিন্ধু ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এসি কোচ দেয়ার দাবি করছিল। কিন্ত ভৈরব রেলস্টেশনে রেলওয়ে কর্তৃপক্ষ এসি কোচে কোন টিকিট বরাদ্দ না দেয়াই ভৈরববাসী হতাশ হয়েছে।

অসংখ্য যাত্রীর অভিযোগ দেশের বন্দরনগরী ভৈরব একটি গুরুত্বপূর্ণ শহর। জেলা না হলেও ভৈরব শহরটি জেলার মত গুরুত্ব বহণ করে। এ কারণে এলাকাবাসীর মধ্য তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভৈরবের বিশিষ্টজন ও সুধী সমাজসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দাবী কিশোরগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে নতুন এসি কোচে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে আসা-যাওয়া যাতায়তে টিকিট বরাদ্দ দিতে হবে। স্থানীয় সাংবাদিকরাও এ দাবি জানায়। রেলওয়ে কর্তৃপক্ষ এ দাবি না মানলে আন্দোলনে নামবেন বলে অনেকেই এই প্রতিনিধির নিকট প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD