এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের শহরতলীর কাটাবাড়িয়া এলাকায় মোটরসাইকেলে তিন আরোহী বিকেলে কেন্দুয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে পেছন থেকে মুক্তাগাছাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই কেন্দুয়া উপজেলার মধুপুর এলাকার রফিকুল ইসলাম (৩০) মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু শাহরিয়ারকে (৫) মৃত ঘোষণা করে। গুরুতর আহত রুবেলকে (৩২) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইশবাল হায়াত এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।