শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

কিশোরগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি পুত্র রাসেল আহমেদ তুহিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

এ. এম উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক ও রাষ্ট্রপতি পুত্র রাসেল আহমেদ তুহিন কিশোরগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। ১৬ অক্টোবর মঙ্গলবার বিকেল থেকে রাত্র পর্যন্ত দূর্গাপূজা উপলক্ষ্যে শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন।

শান্তিপূর্নভাবে এদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি পরিবারের সকলকে নিয়ে ধর্মীয় আনন্দ উপভোগ করতে পারে তার জন্য বর্তমান সরকার নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে।

এ সময় কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরে ৬১ টি পূজা মন্ডপে এক বস্তা করে পোলাও চাল ও ডাল বিতরণ করেন।

শারদীয় দূর্গা উৎসব পরিদর্শনকালে রাসেল আহমেদ তুহিনের সাথে নারী মুক্তিযোদ্ধা ইলা রানীসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD