এ. এম উবায়েদ,কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশসহ ২০ জন আহত হয়েছে।
স্হানীয় সূত্র জানায়, সোমবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টার পর কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় নির্বাচনী প্রচার চালানোকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনা স্হানে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের দিকেও মারমুখি হয়ে ওঠে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ যাওয়ার পর বিএনপি কর্মীরা পুলিশের ওপর আবারো হামলা করে। এতে পাঁচজন পুলিশ আহত হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন-উপ-পরিদর্শক (এসআই) তরিকুল, এসআই জহিরুল, এসআই নাজিউর, এসআই মোস্তফা ও এএসআই বজলুল। তাদেরকে কটিয়াদী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, পুলিশ ঘটনা স্হান থেকে বিএনপির তিন কর্মীকে আটক করেছে এবং এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।