শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

কিশোরগঞ্জের কটিয়াদীতে আ.লীগের দুই নির্বাচনী অফিসে আগুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

এ. এম উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীত আওয়ামী লীগের দুই নির্বাচনী অফিসে প্রতিপক্ষরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।  বুধবার ভোরে আনুমানিক ৩টায় দিকে এই ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছে উপজেলার আচমিতা  ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তেভাগা  মোড়ের পশ্চিম পাশে ও পৌর সভার ৯নং ওয়ার্ডের গোয়াতলা এলাকার এ ঘটনা ঘটে। আগুনে চেয়ার-টেবিল, পোস্টার, ব্যানারসহ বহু ফেস্টুন পুড়ে ছাই হয়ে যায়।

স্হানীয়রা জানায়,  প্রতিদিনের মতো আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদের নির্বাচনী প্রচার-প্রচারণার কাজ শেষ করে অফিস তালাবদ্ধ করে নেতাকর্মীরা বাড়ি চলে যান। বুধবার ভোরে আনুমানিক ৩টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানান তারা। তেভাগা এলাকার এক আওয়ামীলীগ নেতার দাবি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি-জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতায় এই ঘটনা ঘটানো হয়েছে।

এই ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্হলে পরিদর্শন করে পুড়ে ছাই হওয়া আলামত থানায় নিয়ে যায়। এসময় কটিয়াদী মডেল থানার এসআই তোফায়েল আহম্মেদ সাংবাদিকদের বলেন, ঘটনাস্হলে পরিদর্শন করে আমরা আগুনে পোস্টার, ব্যানারসহ বহু ফেস্টুন পুড়ে ছাই হওয়া আলামত পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD