শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

কাশ্মীরের নদীতে হঠাৎ পানি ছেড়ে দিয়েছে ভারত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই ভারত শাসিত কাশ্মীরে থাকা একটি বাঁধ দিয়ে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার কারণে পাকিস্তানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের এই পদক্ষেপের কারণে ঝিলম নদীর দুই কিলোমিটারেরও বেশি এলাকায় ২২ হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে যার ফলে দেখা দিয়েছে বন্যা। খবর এআরওয়াই নিউজের।

পাকিস্তানি কর্তৃপক্ষ বলেছে, নদীতে অতিরিক্ত পানি প্রবাহের কারণে ইতোমধ্যে স্থানীয় অধিবাসীদের আংশিক বন্যার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাদের নদীর তীর থেকে দূরে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা এবং দেশটির ইন্দুস পানি চুক্তি বাতিল করে দেওয়ার পর একতরফাভাবে কোনো সতর্কতা ছাড়াই নদীতে পানি ছেড়ে দেওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

ভারতের এই পদক্ষেপে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। তারা বলেছে, এই ঘটনা আন্তর্জাতিক আইনকে প্রশ্নের মুখে ফেলেছে। কর্মকর্তারা বলছেন, ঝিলম নদীতে ভারতের অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ঘটনা আন্তর্জাতিক চুক্তির বরখেলাপ। পাকিস্তান ভারতের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের সঙ্কট তৈরি না হয় সেজন্য ভারতের প্রতি আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

নদীতে অতিরিক্ত পানি প্রবাহের কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদে স্থানীয় অধিবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকাটিতে আকস্মিক বন্যা মোকাবিলায় নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা। ওইসব এলাকার মসজিদগুলো থেকে মাইকের মাধ্যমে লোকজনকে পানির কাছাকাছি না যেতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তাদের বন্যাপ্রবণ এলাকা থেকে দূরে সরে যাওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই কর্মকাণ্ডের ফলে প্রতিবেশী দেশ দুটোর মধ্যে উত্তেজনা চরম আকার নেবে। ঝিলম নদীর অতিরিক্ত পানি পাকিস্তানের মাঙ্গলা বাঁধ পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং সেখানকার পরিস্থিতি সামল দিতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে বলেও জানিয়েছে পাকিস্তান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD