শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

কাশ্মির নিয়ে ভারতের সিদ্ধান্ত অগ্রহণযোগ্যঃ চীন পররাষ্ট্রমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: কাশ্মির ভূখণ্ড তিনটি দেশের নিয়ন্ত্রণে। লাদাখসহ জম্মু ও কাশ্মির ভারতের নিয়ন্ত্রণে। পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে কাশ্মিরের পশ্চিমাংশ। আর চীনের নিয়ন্ত্রণে আছে এর উত্তরের অংশ। ভারতের জম্মু-কাশ্মির রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ভারতের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে বেইজিং। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

এর আগে সোমবার ভারতের রাজ্যসভায় ৬৯ বছর আগে দেওয়া বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়। দেশটির কয়েকটি বিরোধী দল এর বিরোধিতা করে। সেইসঙ্গে পাকিস্তান ভারতীয় সিদ্ধান্তের ব্যাপক বিরোধিতা করে।

এ ঘটনার একদিন পর মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিজেদের অবস্থানের কথা জানানো হলো।

বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, ‘ভারতের এই কর্মকাণ্ড অগ্রহণযোগ্য’। নয়াদিল্লির এ সিদ্ধান্ত চীনের সীমান্তবর্তী অংশের সার্বভৌমত্বকে দুর্বল করবে।

হুয়া চুনিং আরও বলেন, সীমান্ত সংক্রান্ত বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়া ক্ষেত্রে ভারতের উচিত দুই দেশের মধ্যকার চুক্তিগুলো কঠোর ভাবে মেনে চলা। এতে করে দুই দেশের মধ্যে সীমান্ত বিষয়ক সম্পর্কের অবনতি এড়ানো যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD