চীনা কমিউনিস্ট পার্টির বিংশতম জাতীয় কংগ্রেসের প্রেস ব্রিফিং ১৫ অক্টোবর বিকেল সাড়ে চারটায় বেইজিংয়ের গণ মহাভবনে অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র সুন ইয়ে লি বলেছেন, আগামীকাল দশটায় বেইজিংয়ের গণ মহাভবনে শুরু হবে সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস। আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে এ কংগ্রেস। কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভস কোয়ালিফিকেশন এক্সামিনেশন কমিটির পর্যালোচনার মাধ্যমে ২২৯৬ জন প্রতিনিধি বাছাই করা হয়েছে। তাঁরা ৪৯ লাখেরও বেশি সিপিসি’র তৃণমূল সংস্থা ও ৯ কোটি ৬০ লাখেরও বেশি সদস্যের প্রতিনিধি হিসেবে কংগ্রেসে অংশ নেবেন। বর্তমানে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
চীনা কমিউনিস্ট পার্টির রয়েছে ১০১ বছরের সমৃদ্ধ ইতিহাস। গত ৭৩ বছর ধরে গণপ্রজাতন্ত্রী চীনকে সুষ্ঠুভাবে শাসন করে আসছে সিপিসি। জাতীয় কংগ্রেস ও কেন্দ্রীয় কমিটি সিপিসির সর্বোচ্চ সংস্থা। প্রতি পাঁচ বছরে একবার অনুষ্ঠিত হয় এ কংগ্রেস। তাতে নির্বাচিত হবে নতুন কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় শৃঙ্খলা পর্যবেক্ষণ কমিশন সূত্র:সিএমজি।