শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

কারামুক্ত হয়ে বাঘারপাড়ায় ফেরা টিএস আইউবকে গণসম্বর্ধণা

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

যশোর চার মাস কারাভোগের পর মুক্ত হয়ে নিজ এলাকা যশোরের বাঘারপাড়ায় হাজারো নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইউব।

 

শনিবার বিকেলে তিনি ঢাকা থেকে বাঘারপাড়া উপজেলা শহরের চৌরাস্তায় গণসংবর্ধণা মঞ্চে পৌঁছান। সংবর্ধণা মঞ্চে যাওয়ার পথে হাজার হাজার নেতা-কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান।

 

বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধণা অনুষ্ঠানে টিএস আইউব প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি বলেন, সংকটকালে যারা বিএনপি ছেড়ে গিয়েছিল, তারা এখন দলের সামনের সারিতে এসে নানা অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্টের পায়তারা করছে। তিনি বলেন, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং দলে জায়গা দেওয়া যাবে না। নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে টিএস আইউব বলেন, ‘অতীতে সংকটে আপনারা যেমন আমার পাশে ছিলেন, আমিও আপনাদের সাথে ছিলাম। আগামিতেও আমরা একসঙ্গে এগিয়ে যাবো এবং যেকোন সংকটে একসঙ্গে লড়বো’।

 

সমাবেশে অন্যদের মধ্যে বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আবদুল হাই মনা, বাঘারপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী প্রমুখ। উল্লেখ্য, টিএস আইউব দুদকের একটি মামলায় দীর্ঘদিন জামিনে ছিরেন। গত ২৩ এপ্রিল ঢাকার সিনিয়র জজ আদালতে হাজিরা দিতে গেলে কোন কারণ ছাড়াই আদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। এরপর কয়েকদফা জামিনা আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন। পরে অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর গত ২৭ আগস্ট আদালত তার জামিন মঞ্জুর করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD