হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এড. ওয়ারেছ আলী মামুন বলেছেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ্য হওয়ার পর ভারত থেকে আকাশ পথে বিমানে উড়িয়ে হার্ড স্পেশালিস্ট দেবী শেঠী ও সিঙ্গাপুর থেকে চিকিৎসক এনেছেন অথচ ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারের অভ্যন্তরে অসুস্থ্য হয়ে পড়ে রয়েছেন তার সঠিক চিকিৎসা সরকার গ্রহন করছেনা। জেলের অভ্যন্তরে খালেদা জিয়াকে হত্যা করার জন্য সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে। খালেদা জিয়ার কিছু হলে বাংলার মানুষ নব্য স্বৈরাচারিনি শেখের বেটিকে ছেড়ে দিবেনা।
তিনি আরো বলেন, আদালত যদি স্বাধীনভাবে সঠিক ভুমিকা রাখতে পারতো তাহলে মিথ্যা সাজানো মামলায় খালেদা জিয়ার জেল হতোনা। বর্তমান স্বৈরাচার সরকারের কাছে আবেদন করে খালেদা জিয়ার মুক্তি হবে না। গণতন্ত্র পুণরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান উপস্থিত নেতাকমীদের প্রতি। জামালপুর শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সজিব খান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান ও ভাইস চেয়ারম্যান ও মহিলাদল নেত্রী সেলিনা বেগম প্রমুখ।