একেএম বাবু রাজশাহী রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর থানার জনপ্রিয় (ওসি) রেজাউল ইসলামের অায়োজনে ঐতিহাসিক কামারগাঁ বাজারে সকল ব্যবসায়ীদের সাথে মত বিনিময় ২৪জুন রবিবার বিকেলে অত্র বাজার চত্বরে সভা অনুষ্ঠিত হয়েছে।এতে বাজার কমিটির সাধারন সম্পাদক, মাহবুব জামান ভুলু সরদারের পরিচালনায়,অত্র বাজার সভাপতি জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বণিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভাতে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরে বক্তব্য দিয়েছেন, তানোর থানার সকলের অাস্থাভাজন, এবং জনপ্রিয় ওসি রেজাউল ইসলাম।এদিকে মতবিনিময় সভাতে অারো যারা উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের মধ্যে, তারা হলেন,জিকো ভ্যারাইটিসের মালিক ইসলাম সরদার, প্রনব কুমার, ডাঃ অাক্কাশ অালী, ডায়মন্ড দরদার,ডাঃ অাফসার অালী, হোমিও ডাঃ ময়েজ উদ্দিন মাষ্টার, এরশাদ হোসেন, হোটেল ব্যবসায়ী জামাল উদ্দিন এবং মোশারফ হোসেন।এছাড়া জান্নাতুন হার্ডওর্য়াডাস মালিক তাছের অালী।তাছাড়া অারো ছিলেন হুমায়ুন কবির টিটো,জার্দিস হোসেন, কালাম সরদার, মোটরসাইকেল মেকার অলক সাহা সহ সকল ব্যবসায়ীয়েরা উক্ত মত বিনিময় সভাতে উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন।
সরেজমিন উপস্থিত থেকে জানা গেছে, কামারগাঁ বাজারে রাত্রি কালিন নাইট গার্ড বৃদ্ধি করন এবং তাদের প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে বেতন ভাতা দেয়ার ব্যাপারে এবং যে ব্যবসায়ীরা নিয়মিত মাসিক ভাতা দিচ্ছে কি না সে বিষয়ে খোজ খবর নিয়ে উপস্থিত ব্যবসায়ীদের প্রতি মাসের ৫ তারিখে তা পরিষদের অাহব্বান জানিয়েছেন তানোর থানার ওসি রেজাউল ইসলাম। তিনি অারো বলেছেন অত্র থানার সকল বাজারের নাইট গার্ডেরা সতর্কতা অবস্থায় থাকলে প্রত্যান্ত অঞ্চলে অপরাধ দমনে এ থানা অনেক সহযোগিতা পাবে। তাই ওসি রেজাউল ইসলাম তানোর থানার সকল বাজার গুলোর নাইট গার্ডদের অপরাধ দমনের জন্য কাজে লাগানোর কথা জার্মান বাংলা টোয়েন্টিফোর রাজশাহী প্রতিনিধিকে জানিয়েছেন।অপরদিকে সংবাদ কর্মী হিসেবে উপস্থিত সদস্যদের সাথে মতামতা জানা গেছে তারা বলেন, ওসি রেজাউল ইসলামের এ সব কার্যক্রমের জন্য খুশি এবং সদস্যরা ওসিকে সার্বিক সহযোগিতা করবে বলে সংবাদ কর্মীদের প্রতি এ কথা গুলো জানিয়েছেন।