শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

কামরুজ্জামান হেলাল সাংবাদিকতায় পেলেন মৃধা ফাউন্ডেশনের মিডিয়া অ্যাওয়ার্ড

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

যে কোনো পেশার তিনি স্বীকৃতি পাবেন এই উদ্দেশ্যে কর্ম জীবন শুরু করেন না। কিন্তু কর্মগুণেই তিনি একসময় স্বীকৃতি লাভ করেন। আর এই স্বীকৃতি তাকে এক সময় বহু দূরে নিয়ে যায়। আকাশ সমান স্বপ্নের কাছাকাছি তিনি চলে যায়। স্বীকৃতি প্রাপ্তি তাকে আরও অনুপ্রেরণায় উজ্জীবিত করে। সম্প্রতি সাংবাদিকতায় অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশী বংশোদ্ভূত মিশিগানের প্রবাসী বাঙালি কামরুজ্জামান হেলাল।

 

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভি, ইন্টারন্যাশনাল টেলিভিশন আই টিভি, আমাদের সময়, অধিকার নিউজ এবং Newss24 এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল মৃধা ফাউন্ডেশনের  মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেছেন। গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

কামরুজ্জামান হেলাল ১৯৯৫ সালে ঢাকা থেকে প্রকাশিত পল্লী বার্তা পত্রিকার চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন। সেই সাথে স্কুল জীবনের বন্ধু কবি খলিলুর রহমানের অনুপ্রেরনায় কবিতা ও ছোট গল্প লেখালেখি শুরু করেন। জীবননগর থানার মিনাজপুর গ্রামে শৈশব এবং কৈশর কেটেছে। তিনি  জীবননগর থানা পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক এবং জীবননগর ডিগ্রী কলেজ থেকে ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক  পাশ করেন। ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) করেছেন।

২০০৪ সালে এস টিভি ইউএস এ ঢাকা অফিসে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে বৈশাখী টেলিভিশন এবং ২০০৬ সালে আরটিভিতে বিজ্ঞাপন বিভাগে কাজ করেন। ঢাকা থাককালীন সময়ে  চাকুরীর পাশাপাশি টিভি বিজ্ঞাপন, নাটক এবং ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করেছেন। এ ক্ষেত্রে সহযোগিতা এবং অনুপ্রেরনা দেন বন্ধু আরিফুর রহমান (আরিফ), বাংলা ভিশনে কর্মরত কে, জেড সোহেল এবং বাল্য বন্ধু অভিনেতা মোসফিক শুভ। তিনি পছন্দ করেন ক্রিকেট খেলাও। তিনি সুপ্রভাত মিশিগানকে জানান, মিডিয়া ও ক্রিকেটের প্রতি আমার সবসময় একটা দুর্বলতা ছিল।

বর্তমানে তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভি, ইন্টারন্যাশনাল টেলিভিশন আই টিভি, আমাদের সময়, অধিকার নিউজ এবং Newss24 এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে যুক্তরাষ্ট্রের প্রাইভেট  ব্যাংক JP Morgan Chase ব্যাংকে কর্মরত আছেন। তিনি জানান, করোনা মহামারির সময় থেকে এখনো পর্যন্ত আরটিভির প্রাইম নিউজে সরাসরি সংযুক্ত হয়ে প্রায় ৭শ  নিউজে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয়ে নিয়ে আপডেট দিয়েছেন। যেটা কিনা যুক্তরাষ্ট্রের আর কোন বাংলাদেশি টিভি প্রতিনিধির পক্ষে সম্ভব হয়নি। তিনি  সাংবাদিকদের মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করায়  মৃধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধা ও তাঁর সহধর্মিনী চিনু মৃধাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগ সকল সাংবাদিকদের মধ্যে উৎসাহ জোগাবে।
কামরুজ্জামান হেলাল জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মরহুম মুক্তার হোসেন ও হালিমা খাতুনের তৃতীয় সন্তান। স্ত্রী নওশোভা তাজরিন কে নিয়ে ২০০৮ সাল থেকে অ্যান আরবার শহরে বসবাস করছেন। ছয় ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।

গত ২৫ ফেব্রুয়ারি  মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মৃধা ফাউন্ডেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন  মিশিগানের ১৬ জন সাংবাদিক। কামরুজ্জামান হেলালের এই অ্যাওয়ার্ড আমাদের জন্য সম্মান ও প্রেরণার উৎস।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD