শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

কাবুলে ওয়াজ মাহফিলে আত্মঘাতী হামলায় নিহত ৫০

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮০ জন।

আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাই মঙ্গলবারের এ হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় কাবুলের বিমানবন্দর সড়কের উরানাস ওয়েডিং প্যালেস মিলনায়তনে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। এতে সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশের ভিড়ের মধ্যে ঢুকে বোমা হামলা চালান এক আত্মঘাতী হামলাকারী।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেন, অনুষ্ঠান চলাকালে একজন আত্মঘাতী হামলাকারী তার সঙ্গে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে ওই হতাহতের ঘটনা ঘটে। অনুষ্ঠানে শতাধিক আলেমও উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

তাৎক্ষণিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এ হামলার জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে দায়ী করা হচ্ছে।

আফগানিস্তানের আরেক জঙ্গি গোষ্ঠী তালেবান এক হোয়াটস আপ ম্যাসেজে এই হামলার নিন্দা জানিয়েছে।

এদিকে এই হামলার পর বুধবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ।

তিনি এ হামলার নিন্দা করে টুইটারে একটি পোস্টও দিয়েছেন। সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD