শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

কাবা শরিফে পরানো হল নতুন গিলাফ ‘কিসওয়া’

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

হজের দিন কাবা শরিফে পরানো হল নতুন গিলাফ ‘কিসওয়া’ শত বছরের ঐতিহ্য অনুযায়ী পবিত্র কাবা শরিফে হজ্জ আনুস্টানিকতার পুর্বে পরানো হয়েছে কিসওয়া বা স্বর্ণখচিত নতুন কালো গিলাফ।আর পুরোনো গিলাফকে টুকরো টুকরো করে বিভিন্ন দেশের ইসলামিক স্কলার, বিশিষ্ট ব্যক্তি ও রাষ্ট্রপ্রধানদের উপহার হিসেবে দেয়া হয়।

কাবা শরিফ এ গিলাফ দিয়ে আচ্ছাদন কখন বা কার উদ্যোগে শুরু হয় সেই সম্পর্কে মতভেদ রয়েছে। নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্রে বলা হয়েছে, হজরত ইসমাঈল আলাইহিস সালাম প্রথম পবিত্র কাবা শরিফ গিলাফ দিয়ে আচ্ছাদন করেন। তবে অধিকাংশ ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, হিমিয়ারের রাজা তুব্বা আবু বকর আসাদ পবিত্র কাবা শরিফ গিলাফের মাধ্যমে আচ্ছাদনকারী প্রথম ব্যক্তি।

বাৎসরিক নিয়ম অনুযায়ী প্রতি বছর হজের মৌসুমে কাবা শরিফে স্বর্ণখচিত কুরআনিক ক্যালিগ্রাফির নতুন কালো গিলাফ পরানো হয়। এরই ধারাবাহিকতায় এবারও বৃহস্পতিবার হজের দিন কাবা শরিফে নতুন গিলাফ বা কিসওয়া পরানো হয়।

বৃহস্পতিবার ১৬০ জন দক্ষ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদ পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানোর কাজে অংশগ্রহণ করেন। এ প্রক্রিয়াটি প্রতি বছর ৯ জিলহজ অনুষ্ঠিত হয়ে থাকে।

কিসওয়া তৈরিতে সাধারণত প্রায় ২৪ মিলিয়ন সৌদি রিয়াল বা ৬ পয়েন্ট ৪ মিলিয়ন ইউ এস ডলার ব্যয় হয়। বাইরের দিকে ৬৭৫ কিলোগ্রাম খাঁটি কালো সিল্ক এবং ভেতরের দিকে সবুজ রেশম দিকে তৈরি করা হয় কালো রঙের গিলাফ।

পবিত্র কুরআনের আয়াগুলি কাপড়ের উপর সেলাই করতে ১২০ কেজি স্বর্ণ ও ১০০ কেজি রূপার সুতা ব্যবহার করা হয়। ৪৭ খণ্ডে বিভক্ত এ গিলাফে কাবার শরিফের চারদিক আবৃত করে দেয়া হয়।

প্রতি বছরের এ দিনটিতে হজে অংশগ্রহণকারীরা আরাফাতের ময়দানে হজের আনুষ্ঠানিকতায় মগ্ন থাকেন। আর পবিত্র কাবা শরিফ নতুন কিসওয়ায় সজ্জিত হয়। হজের কার্যক্রম সম্পন্ন করে আসা হাজিরা দেখতে পান নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা শরিফ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD