শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা

কাপাসিয়ায় প্রবীণ দিবসে আড্ডা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গল্পের পসরায় জমেছিলো আড্ডা। নি:সঙ্গতা কাটিয়ে সেই আড্ডায় এনে দেয় মাধুরতা। টুকরো টুকরো হাসিতে প্রবীণদের কাটে অন্যরকম বিকেল।

বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া উপজেলা ইউনিটের উদ্যোগে সোমবার (১ অক্টোবর) এমন একটি বিকেলের আয়োজন করা হয়। ওই দিন বিকালে এ আড্ডা জমেছিলো কাপাসিয়ার উজলী দিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও আব্দুল আলী সেবাশ্রম কেন্দ্রে।

প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই হয় এ আয়োজন। উজলী দিগীরপাড় আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে এ আয়োজনে যোগ দেন সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া উপজেলা ইউনিটের আহবায়ক নুরুল আমীন সিকদার, সদস্য আসাদুল্লাহ মাসুম, শিক্ষক মমতাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন ও আরো অনেকে।

এসময় বৃদ্ধা আমেনা (৯০), হাজেরা (৮০), হেলেনা (৫০) করফুল নেসা (৮৫) জীবনের নানা বিষয়ে তুলে ধরেন সুখ ও কষ্টের কথা। আব্দুল আলী সেবা শ্রমের প্রতিষ্ঠাতা ড. শাহজাহান কবির প্রবীণদের খোঁজ খবর নেন, কুশল বিনিময় করেন।

শুধু প্রবীণ দিবসে নয় বছরে এ আয়োজন যেন হয় বার বার জানালেন বয়োবৃদ্ধা করফুল নেছা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD