হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: সোমবার বিকেলে কৃষক লীগ কাপাসিয়া শাখার উদ্যোগে শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারণা জনসভা অনুষ্ঠিত হয়। সনমানিয়া ইউনিয়নের ধানদিয়া বটতলা মোড়ে এ সভা হয় ।
কাপাসিয়া উপজেলা কৃষকলীগ সভাপতি আইন উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা, কৃষকলীগ কেন্দ্রীয় উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলম আহমদ, কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি এস এম আকবর আলী চৌধুরি, সাবেকসহ সভাপতি আব্দুর রশিদ সরকার, সদস্য জানি আলম কনক, জসিম উদ্দিন প্রধান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম বাবলু, সহ সভাপতি মজিবুর রহমান আঙ্গুর, কুতুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক চৌধুরী আইয়ুব, ইউপি সদস্য সফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আগামী সংসদ নির্বাচনে প্রার্থীতার ঘোষণা দিয়ে আলম আহমদ বলেন বিএনপি ষড়যন্ত্রকারী দল। তারা নির্বাচন বানচালের চেষ্টা করছেন। বাংলার কৃষক, বাংলার শ্রমিক নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনবে।
মোতাহার মোল্লা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষক ও কৃষি উন্নয়নে গুরুত্ব দিয়ে কৃষিতে ভর্তুকি দিচ্ছে ।