শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

কানাডা ৩ বছরে ১০ লাখ অভিবাসী নেওয়া ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্ক: কানাডার সরকার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে যে তারা পরবর্তী তিন বছরে ১০ লাখেরও বেশি অভিবাসী গ্রহণ করবে।

অভিবাসন সংসদে ২০১৮ সালের বাৎসরিক রিপোর্টে দেশটির অভিবাসন মন্ত্রী অহমেদ হুসেন এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ২০১৯ থেকে ২০২১ সালে নতুন স্থায়ী বাসিন্দা হিসেবে ১০ লাখ ৮০ হাজার জনকে গ্রহণ করবে কানাডা। যেটা ২০২১ সালের পরের দিকে হবে ৩ লাখ ৭০ হাজার জন।

নিজেও একজন সোমালি শরণার্থী হিসেবে কানাডায় এসেছিলেন হুসেন। রিপোর্ট উপস্থাপন করে তিনি বলেন, অভিবাসী ও তাদের বংশধরেরা অগণিত অবদান রেখে চলেছে এই দেশে, এবং আমাদের ভবিষ্যৎ সফলতা নির্ভর করবে তাদের ক্রমাগত স্বাগত জানানো ও ভালোভাবে অন্তর্ভূক্তির মধ্যে।

রিপোর্ট অনুযায়ী, কানাডায় বসবাসকারী পাঁচজনের একজন দেশটির বাইরে জন্মগ্রহণ করেছে। আর ১৯৯০ সাল থেকে ৬০ লাখেরও বেশি মানুষ কানাডায় অভিবাসী হয়েছে।

কানাডার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য অভিবাসনই মূল চাবিকাঠি। বেশিরভাগই তরুণ অভিবাসী নেওয়ার ফলে তারা বয়স্ক লোকেদের চ্যালেঞ্জটাও মোকাবেলা করতে পারছে।

সংবাদে আরো বলা হয়েছে, কর্মী আর অবসর নেওয়া ব্যক্তিদের অনুপাত ২০১২ সালে ৪.২:১ থাকলেও ২০৩৬ সালে সেটা ২:১ হবে।

২০২১ সালে যাদের নেওয়া হবে তাদের অর্ধেকেরও কম মানুষকে অর্থনৈতিক প্রোগ্রামের অধীনে নেওয়া হবে যেন তারা শ্রম বাজারের দক্ষতার গ্যাপ পূরণ করতে পারেন।

প্রতিবেদনে বলা হয়, অভিবাসন মাত্রার বৃদ্ধি বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বর্ধন আমাদের শ্রমের চাপ স্থায়ী করতে সক্ষম, অর্থনৈতিক উন্নয়নকে সমর্থন এবং আবিস্কার অব্যাহত রাখতে সহায়তা করবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD