শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

কানাডার আন্তর্জাতিক নাট্যোৎসবে ৭১৫তম প্রদর্শনীতে ‘কঞ্জুস’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

আনিসুর রহমান দীপু, যুক্তরাষ্ট্র থেকে : লোক নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা তারিক আনাম খান রূপান্তরিত এবং লিয়াকত আলী লাকী নির্দেশিত ‘কঞ্জুস’ নাটকটি কানাডার নোভা স্কশিয়ায় অনুষ্ঠিতব্য ‘লিভারপুল ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভাল ২০১৮’তে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে। সেখানে নাটকটির ৭১৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সূত্রে জানা যায়, আগামী ২০ অক্টোবর লিভারপুলের ঐতিহ্যবাহী ‘এস্টর থিয়েটার স্টেজ’-এ কঞ্জুসের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উৎসবে বিশ্বের দশটি দেশের নির্বাচিত নাটকসমূহ প্রদর্শিত হবে। এই উৎসবে অংশগ্রহণের জন্য লোক নাট্যদলের ১২ সদস্যের একটি দল আগামী ১৭ তারিখ কানাডায় পৌছাবে। লিয়াকত আলী লাকীর নেতৃত্বে আরো যারা এই উৎসবে অংশগ্রহণের জন্য কানাডা সফর করবেন তারা হলেন- স্বদেশ রঞ্জন দাসগুপ্ত, সাবিনা বারী লাকী, সামসুদ্দিন আহমেদ সাগর, মনিরুল হক সরকার, রুবেল শঙ্কর, আজিজুর রহমান সুজন, মাসউদ সুমন, খাদিজা মোস্তারী মাহিন, পলি কুজুর ও শাহরিয়ার কামাল।

উল্লেখ্য, বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক হিসেবে ‘কঞ্জুস’ ইতোমধ্যে ৭১৪তম মঞ্চায়ন সম্পন্ন করেছে। কানাডার উৎসবে নাটকটির ৭১৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে দেশের বিভিন্ন এলাকাসহ ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করে প্রশংসিত হয়েছে। একাধিক আন্তর্জাতিক উৎসবে অর্জন করেছে সম্মানজনক পুরষ্কার।

এইবারই প্রথম কোন দলের তিনটি দেশের সদস্যরা এই এ উৎসবে অংশ নিবেন। দেশ থেকে বার সদস্যের দলের সাথে কানাডায় বসবাসরত সাবিনা বারী লাকি এবং নিউ ইয়র্ক থেকে মনিরুল হাসান মনির ও সামসুদ্দীন আহমেদ সাগর অংশ নিবেন। অসুস্থ্যতার জন্য অপর সদস্য আনিসুর রহমান দীপু অংশ নিতে পারেন নাই। উৎসব শেষে দলটি দেশে ফিরবে আগামী ২৭ অক্টোবর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD